সামহোয়্যারইন আর আমারব্লগেই ব্লগিং করে আসছি গত কয়েক বছর ধরে। তাই ব্যক্তিগত ব্লগস্পট নিয়ে নাড়াচাড়া করা হয়নি খুব একটা। মাঝে মধ্যে পোস্টের ব্যাকআপ রাখতাম খালি। গত কিছুদিন ধরে ব্লগস্পটটা নিজের মত সাজিয়ে নিবো ভাবছিলাম। সেই উদ্দেশ্যে গত কয়েকদিন বেশ গুতোগুতি করলাম ব্লগার টেমপ্লেট নিয়ে। অনেক খুঁজে পেতে বর্তমান ম্যাগাজিন টেমপ্লেটটাই বেশি পছন্দ হলো। টেমপ্লেটের অনুবাদ, ডিফল্ট চেহারা নিজের মত করে সাজিয়ে নিতে গিয়ে এইচটিএমএল নিয়ে ঘাটাঘাটি করতে হলো। যদিও আমি টেকি লোক না। প্রোগ্রামিংও জানা নেই। কিন্তু গুতোগুতি করে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। গুগলিং করে এদিক ওদিক থেকে কোড নিয়ে ডিফল্ট চেহারা, ব্যবহার উপযোগিতা পরিবর্তন করলাম। এখন নিজের কাছে মোটামুটি ভালোই লাগছে। সৃষ্টিশীল কিছু করার মজাই আলাদা! :-)
ব্লগার টেমপ্লেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ব্লগার টেমপ্লেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)