rss

জালছেঁড়া নদী

জালছেঁড়া নদী
আমার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০০৯। প্রকাশক: ভাষাচিত্র, ৩য় তলা, আজিজ সুপার মার্কেট, ঢাকা।

প্রান্তজন

প্রান্তজন
শহীদুল ইসলাম মুকুল
ভিডিও লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভিডিও লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০০৯

রাখাইন নৃত্য

dsc02606
সকালে একটা শিশু একাডেমীর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ ছিলো। আন্ত:জেলা সাংস্কৃতিক বিনিময় উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানের। কক্সবাজার শিশু একাডেমী'র একটি দল তাদের রাখাইন নৃত্য দিয়ে পরিবেশনা শুরু করে। আমি কয়েকটা ছবি তুলে চলে আসি। একমিনিটের একটা ক্লিপ ও রেকর্ড করি।

ইউটিউবে কয়েকমাস আগে একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। কয়েকটা ক্লিপ ও আপলোড করেছিলাম। কিন্তু তার ইউজার নেম ভুলে যাই বারে বারে। এই অ্যাকাউন্টটা জিমেইল আইডি দিয়েই তৈরি করা। তাই জিমেইল থেকে ম্যানেজমেন্টে সুবিধা। পরীক্ষামূলকভাবে ভিডিওটা আপলোড করলাম।

ভিডিও কোয়ালিটি ভালো না। কোয়ালিটি ভালো রাখতে গেলে ফাইল সাইজ বেড়ে যায়। আপলোডে অসুবিধা হয়।

ফেইসবুকে যোগ করুন

বুধবার, ৭ জানুয়ারি, ২০০৯

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র Peace



আমার ভাগ্নে ইভান। এআইইউবিতে পড়ছে। পোলাপান বড় হলে যা হয়, কখন কি করে সব খবর রাখা হয় না। মাঝে মাঝে শুনি, ওরা বন্ধুরা মিলে পরীক্ষামূলক ফিল্ম বানায়। কিন্তু দেখা হয়ে ওঠেনি।

আজ মেসেঞ্জারে নক করে বললো, ওর একটা স্বল্প দৈর্ঘ্য ফিল্ম ইউটিউবে আপলোড করেছে। এটা নাকি গত বছর ঢাকা আন্ত:বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উতসবেপ্রদর্শিত হয়েছিলো। লিঙ্ক পেয়ে অনেক সময় নিয়ে ডাউনলোড করে দেখলাম। আপনাদের জন্য লিঙ্কটা দিচ্ছি।

ফিল্মটার নাম Peace । ইভান আর তার বন্ধু রাব্বী, দুজনে মিলে বানিয়েছে। চিত্রনাট্য, অভিনয়, ক্যামেরা, এডিটিং- সব কিছুই ওদের করা।

ফেইসবুকে যোগ করুন